স্টাফ রিপোর্টার: ঃ সিরাজগঞ্জ সলঙ্গা থানা ৩ নং ধুবিল আমতলা বাজার হতে আমশড়া জোড়পুকুর বাজার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তার পূর্ণ সংস্কারের কাজ শুরু হওয়ায় আমশড়া জোড়পুকুর বাজারের চৌরাস্তা মোড়ে বিশেষ করে দক্ষিণ ও উত্তর পার্শ্বে গড়ে উঠেছে বেশকিছু অবৈধ স্থাপনা। দোকান -ঘরের বাড়ান্দাসহ রাস্তার উপর বিভিন্ন টুলের স্থাপনা গড়ে তোলার প্রতিযোগিতা শুরু হলেও জেলা প্রশাসনসহ ইউএনও অফিস ও থানা প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। জানা গেছে,২০১৯ সালের ৫ মে রুরালি ট্রান্সপোর্ট ইমগ্রুভেমেন্ট প্রজেক্ট ২-আরটি আইপি এর মাধ্যমে রাস্তার সংস্কারের কাজ শুরু হলে রাতারাতি প্রভাবশালিরা রহস্যজনকভাবে অবৈধ স্থাপনা দোকান ঘরের বাড়ান্দাসহ রাস্তার উপরে বসার জন্য টুল নির্মাণ করায় জানবাহন চলাচলসহ সর্বসাধারণের চলাচল ব্যাহত হচ্ছে। শ্রমিক সংগঠনের সভাপতিসহ সংশ্লিষ্ট সবাই জানায়, আমশড়া জোড়পুকুর বাজার সৃষ্টির পর থেকেই এক শ্রণির স্থানীয় প্রভাবশালী মহল বাজারের বিভিন্ন স্থানে বিশেষ করে দক্ষিণ ও উত্তর পাশে অবৈধভাবে দোকান ঘরের বারান্দাসহ রাস্তার উপর অবৈধ টুল নির্মাণ করে ব্যবসা করে আসছে। বাজারে অবৈধভাবে স্থানীয় ঘর মালিকেরা টিনসেড পাকাঘর তার সাথে বারান্দা সেমিপাকা ও টিনসেট ঘরের বারান্দার সাথে রাস্তার উপর টুল নির্মাণ করে সরকারি রাস্তার দুই পাশ বেদখল করে ব্যবসা – বাণিজ্য করছে। রাস্তার জায়গা কমে যাওয়ায়, রাস্তায় ভ্যান – রিকসা রাখাসহ সাধারণ মানুষের দাঁড়ানোই দায় হয়ে পড়েছে। এতে করে প্রতিনিয়ত আমশড়া জোড়পুকুর বাজারে সড়ক দূর্ঘনার ভয় করছেন স্থানীয়রা।
চলনবিল বার্তা chalonbeelbarta.com