স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের তাড়াশে বিরল প্রজাতির হনুমানের বিচরণ দেখা গেছে। উৎসুক এলাকাবাসী হনুমানটিকে এক নজরে দেখতে ভিড় জমাচ্ছে।
জানা গেছে, উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামে বৃহস্পতিবার সকাল থেকে কালো রঙের একটি হনুমানকে বিভিন্ন বাড়ির টিনের চালে ও গাছে গাছে বিচরণ করতে দেখা যাচ্ছে। বিষয়টি লোকমুখে এলাকার প্রচার হলে বিরল প্রজাতির হনুমানটিকে এক নজরে দেখতে বাচ্চাদের পাশাপাশি ভিড় জমাচ্ছেন যুবক বৃদ্ধ ও উৎসুক জনতা। হামকুড়িয়া গ্রামের শহিদুল ইসলাম জানান, সম্ভবত বনপাড়া হাটিকুমরুল রাস্তা হয়ে হনুমানটি এই এলাকায় এসেছে।স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল বলেন, আমি এলাকার লোকজনকে বলে দিয়েছি যেন বিরল প্রজাতির হনুমানটিকে মারপিট বা হত্যা না করে।এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান বলেন, বিরল প্রজাতির হনুমান সাধারণত এই অঞ্চলে দেখা যায় না। ট্রাক বা বাসের ছাদে উঠে এই এলাকায় চলে আসতে পারে। তবে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com