শামিউল হক শামীম: নানা আয়েজনে বে-সরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভি’র ৭ম বর্ষপূর্তি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাতে পালিত হয়েছে। ১৮ জানুয়ারি শনিবার সকাল ৯ টায় তাড়াশ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেক কাটা, আলোচনা সভা ও শতাধিক অসহায় প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাশের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠঅনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ আনোয়ার হোসেন খাঁন ও প্রভাষক মর্জিনা ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুল আলম, অধ্যক্ষ মোঃ আবু সাঈদ, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল শেখ, তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আইয়ুবুবুর রহমান রাজন, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল হক, তাড়াশ উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ মামুনর রশিদ, সাপ্তাহিক চলনবিল বার্তা সম্পাদক আবদুর রাজ্জাক রাজু, নিনিয়র সাংবাদিক এম আতিকুল ইসলাম বুলবুল, মোঃ শফিউল হক বাবলু, মোঃ মেহেরুল ইসলাম বাদল, তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাহেদ খাঁন জয়, তাড়াশ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, তাড়াশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্টানের শুরুতে এশিয়ান টিভি‘র তাড়াশ উপজেলা প্রতিনিধি মোঃ শামিউল হক‘কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত অতিথিগন এশিয়ান টিভির উত্তরাত্তর উন্নতি কামনা করে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন ও আন্তর্জাতিক মানের প্রোগ্রাম পরিবেশ করে সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর স্যাটেলাইট টেলিভিশন হিসেবে দর্শকের মন জয় করায় প্রতিষ্ঠানটির চেযারম্যান হারুন-অর রশীদ সিআইপিসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মরত সাংবাদিদের ধন্যবাদ জানান। আলোচনা সভা শেষে বর্ষপূতি‘র কেক কাটেন আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীরা।
চলনবিল বার্তা chalonbeelbarta.com