পশুও করে না যে কাজ

Spread the love

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশে ফরিদুল ইসলাম (৪৫) নামে এক প্রান্তিক কৃষকের রশুনের জমিতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। আগুনে ওই কৃষকের জমির বেশ খানিকটা অংশের রশুন পুড়ে ছাই হয়ে যায়। উপজেলার সগুনা ইউনিয়নের কাটাবাড়ি গ্রামের এ ঘটনা।

ক্ষতিগ্রস্থ কৃষক ফরিদুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ইউপি সদস্য, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনি ও সিরাজুল হক মাষ্টারের নেতৃত্বে গ্রামের দূর্বৃত্ত শ্রেণির লোকজন তার রশুনের জমিতে আগুন লাগিয়ে দেয়।

কৃষক ফরিদুল ইসলাম আরও বলেন, ২৫ বছর আগে গ্রামের কছিমদ্দি নামে একজনের কাছ থেকে তিনি জমিটুকো (৩০ শতক) কিনে নেয়। তার পর থেকে ওই জমিতে বিভিন্ন ফসলের চাষাবাদ করে আসছেন। গত বছরও তার জমির কাঁচা ভুট্টা কেটে নষ্ট করে দেয় দূর্বৃত্তরা। ওই সময় প্রতিবাদ করায় তাকে হাতুরি দিয়ে বেধরক পিটিয়ে গুরুতর আহত করা হয়। শুধু তাই নয়, গত কোরবানীর ঈদে তার পরিবারের কাউকে গ্রামের ঈদমাঠে ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি। এবারের ঘটনায়ও প্রতিবাদের চেষ্টা করলে তাকে ও তার সহধর দুইভাইকে একঘরে করে রাখা হয়েছে। প্রাণভয়ে থানায় মামলা করতেও পারছেন না ক্ষতিগ্রস্থ কৃষক।

এদিকে ইউপি সদস্য, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনি ও সিরাজুল হক মাষ্টার তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, মূলত নদীর জায়গা পলি জমে ভরাট হয়ে গেছে। বর্তমানে গ্রামের লোকজন নদীর ওই জায়গা কাটাবাড়ি খেলার মাঠ হিসেবে ব্যবহার করছেন। কৃষক ফরিদুল ইসলাম মাঠের জায়গা জোরপূর্বক দখল করে রেখেছেন।

এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম বলেন, অভিযোগ পেলে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD