স্টাফ রিপোর্টার: তাড়াশে ৪০দিনের কর্মসূচি কাজের বিল না পেয়ে মানবেতর জীবন-যাপন করছে শ্রমিকরা। উপজেলার মাগুড়াবিনোদ, বারুহাস, দেশীগ্রাম ও নওগা ইউনিয়নের ৪০দিনের কর্মসূচি শেষ করে স্ব স্ব ইউনিয়ন চেয়ারম্যান বিল দাখিল করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর আল মামুন বলেন, দাখিলকৃত বিলে অনুপস্থিত শ্রমিকদের নাম রয়েছে এজন্য বিল দেওয়া সম্ভব হয়নি। তাছাড়া অনুপস্থিত শ্রমিকদের বিল না দিলে চেয়ারম্যানগণ বিল নিবেন না বলে জানিয়েছেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com