স্টাফ রিপোর্টার : তাড়াশে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালন ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দলিল লেখক সমিতি চত্তরে বাংলাদেশ মানবাধিকার কমিশন তাড়াশ উপজেলা শাখার আয়োজনে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কমিশনের উপজেলা সভাপতি উপাধ্যক্ষ মীর হোসনে আরা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের সিরাজগঞ্জ জেলা সভাপতি গাজী এ্যাডঃ মোঃ আব্দুর রহমান, সাধারন সম্পাদক এ্যাডঃ রেজাউল করিম রাখাল, শাহজাদপুর উপজেলা সভাপতি অধ্যক্ষ গোলাম সাকলাইন, রায়গঞ্জ উপজেলা সভাপতি ডাঃ মোঃ গোলাম মোস্তফা, সলঙ্গা থানা সভাপতি ডাঃ নরেশ চন্দ্র পাল প্রমূখ। শেষে সর্বসম্মতিক্রমে পুনরায় উপাধ্যক্ষ মীর হোসনে আরা বেগমকে সভাপতি এবং অধ্যাপক আবু বকর সিদ্দিককে সাধারন সম্পাদক করে দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com