স্টাফ রিপোর্টার : ১৩ জন প্রতিবন্ধী ব্যক্তির স্বাক্ষরিত এক লিখিত আবেদন পত্রে তাড়াশ সদর বাজারে অস্বচ্ছল প্রতিবন্ধীদের জন্য একটি মার্কেট বরাদ্দ দানের আবেদন জানানো হয়েছে। সম্প্রতি ওই আবেদন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক বরাবর দাখিল করা হয়।
আবেদনে উল্লেখ, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে রোল মডেল হিসেবে পরিচিত। একই সাথে প্রধানমন্ত্রী ও তার সুযোগ্য মেয়ের নেতৃত্বে দেশের প্রতিবন্ধী মানুষের কল্যাণেও যুগান্তকারী ঐতিহাসিক ভূমিকা ও অবদান রেখে চলেছেন। প্রতিবন্ধী ভাতাসহ তাদের জন্য নানা সুযোগ-সুবিধা চালু করেছে সরকার যা প্রতিবন্ধীদের জন্য খুবই উপকারে এসেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্বল্প মূল্যের ভাড়ায় উপযুক্ত ঘর বা স্থাপনা না পাওয়ার কারণে তাড়াশের প্রতিবন্ধী ক্ষুদে ব্যসায়ীগণ পৌর বাজারের অলিগলি কিংবা ফুটপাতে বসে পণ্য বেচাকেনা করতে বাধ্য হন। এটা প্রতিবন্ধীদের ব্যবসা-বাণিজ্য করার ক্ষেত্রে একটা বিরাট সমস্যা। ফলে তারা অর্থনৈতিকভাবে উন্নতি করতে পাছে না। এই প্রেক্ষাপটে স্থানীয় গরীব ও অসচ্ছল প্রতিবন্ধীদের ব্যবসার সুবিধার্থে তাড়াশ সদর বাজারে তাদের জন্য একটি সরকারী মার্কেট বরাদ্দ দানের আবেদন জানানো হয়েছে। বিষয়টির প্রতি তাড়াশ-রায়গঞ্জের সংসদ সদস্য নেক নজর দিলে তা কার্যকর ও দ্রুত বাস্তবায়িত হতে পারে বলে এলাকার প্রতিবন্ধীদের ধারণা। অপরদিকে তাড়াশ বাজারে মহিলাদের জন্য মার্কেট নির্মিত হলেও দীর্ঘদিন যাবৎ তা ব্যবহার করছে পুরুষ দোকানীরা। যেহেতু এটা মহিলা ব্যবসায়ীরা ব্যবহার করছে না তাই এটাও প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ দেয়া হলে তার সদ্ব্যবহার নিশ্চিত হবে বলে এলাকার সচেতন মহল মনে করেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com