সিংড়ায় মহানবী (সাঃ)কে  কটুক্তি করায় মামলা

Spread the love

সিংড়া প্রতিনিধি:  নাটোরের সিংড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করেছে আদিত্য সরকার নামের এক যুবক। উপজেলার লালোর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার দিলীপ কুমার সরকারের ছেলে সে। গত শনিবার আদিত্য সরকার মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করে ফেসবুকে একটি পোষ্ট দেন। আদিত্য সরকার বর্তমানে ভারত প্রবাসী বলে জানান স্থানীয়রা। ওই পোষ্টটি দেখে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় গত সোমবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে সিংড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।

জানা যায়, এলাকার লোকজন নিজেদের মধ্যে আলোচনা করে শনিবার সন্ধ্যার পর এর প্রতিবাদ জানাতে একত্রিত হওয়ার চেষ্টা করেন। এসময় প্রতিবাদকারী চার জনকে পুলিশ আটক করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD