তাড়াশে যুবদলের মানব বন্ধন

Spread the love

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার সকালে তাড়াশ উপজেলার দলীয় কার্যালয়ের সামনে  যুবদলের আয়োজনে এক মানববন্ধন অনুষ্টিত হয় ।

এ সময় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স,ম,আফসার আলী সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুল বারিক, যুবনেতা অধ্যাপক আব্দুল হাকিম, জেলা সেচ্ছাসেবক দলের নেতা জিয়াউর রহমান জিয়া, ছাত্রদলের সভাপতি রাজিব আহম্মেদ মাসুম সহ আরো অনেকে। এ মানববন্ধনে তারা অবিলম্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেন ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD