প্রেমের অভিনয়ে ধর্ষণ, গ্রেপ্তার দুই

Spread the love

 

আখলাকুজ্জামান: নাটোরের গুরুদাসপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের এক ষোড়শীকে প্রেমের ফাঁদে ফেলে দুইদিন ধরে ঘরে আটক রেখে ধর্ষণ করার অভিযোগে নয়ন ও হীরা নামের দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর গ্রামের আজহার শেখের ছেলে মাছ ব্যবসায়ী নয়ন শেখ (২৫) ও চাঁচকৈড় পুরানপাড়া মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে ট্রাক ড্রাইভার হিরা (২০)।

১৬ সেপ্টম্বর সোমবার মশিন্দা মাঝপাড়ার একটি প্রত্যন্ত গ্রামে জহুরুল ইসলাম নামের এক ভাড়াটিয়ার বাড়িতে তাদের আটক করে গুরুদাসপুর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ধর্ষকদের নাটোর জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

থানার ওসি মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষিতার অভিযোগের প্রেক্ষিতে আসামীদের গ্রেপ্তার করলে তারা ধর্ষণের কথা স্বীকার করে। সোমবার দুপুরে তাদেরকে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD