চাটমোহর প্রতিনিধি: চলনবিলের চাটমোহরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদা পারভীন (৪০) নামে এক গৃহবধূ মারা গেছেন।গত বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডেঙ্গুতে মৃত ফরিদা পারভীন চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ুইকোল দক্ষিণপাড়া গ্রামের জালাল উদ্দিন মধুর স্ত্রী। হরিপুর ইউপি সচিব রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার ফরিদা পারভীন জ্বরে আক্রান্ত হন। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বুধবার পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি মারা যান।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com