স্টাফ রিপোর্টার : ডেংগু মুক্ত দেশ চাই, পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই-নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি। স্লোগানে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপাপ্ত) ও পৌর প্রশাসক ওবায়দুল্লাহ’র নেতৃত্বে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা ড. হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াছমিন, পৌর সচিব আশরাফুল ইসলাম ভূইয়াসহ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক অন্যান্য পেশার সাধারণ মানুষ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com