শাহজাদপুর প্রতিনিধি: উল্লাপাড়ায় গৃহবধুর পালে তারুণ্যের নতুন হাওয়া লেগে নিরুদ্দেশ্য অজানায় মামলা তিন পক্ষের। উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের রাজমান চরপাড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের কন্যা জাহানারা খাতুনকে প্রায় ছয় বছর আগে ধর্মীয়ভাবে সামাজিকতা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে একই উপজেলার বর্ধুনগাছা গ্রামের মনিরুল ইসলাম এর সাথে বিয়ে হয়। বিয়ের পর হতেই স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য, মতানৈক্য, মান-অভিমান ও ঝগড়া-বিবাদ লেগেই থাকত। স্বামী মনিরুল ইসলাম যথাসাধ্য চেষ্টা করেও স্ত্রীর মন যোগাতে পারেনি। বিবাহের ছয় বছর অতিক্রান্ত হলেও তাদের কোন সন্তানাদি হয়নি।
এলাকাবাসী জানায়, স্ত্রীর মৌলিক চাহিদা মেটাতে স্বামী ব্যর্থ হয়েছে। সূত্রমতে গত ১৮ জুলাই সকাল আনুমানিক ৯টার দিকে কানের গহনা ঠিক করার কথা মাকে বলে সে বাবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অন্যদিকে জাহাঙ্গীরের প্রতিবেশি বীর মুক্তিযোদ্ধা মো: আ: হামিদের ছেলে একাদশ শ্রেণীর ছাত্র মোহাম্মদ আলীকে একই দিন সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গৃহবধু জাহানারার পরিবার ও এলাকাবাসির ধারণা গৃহবধু জাহানারা মোহাম্মদ আলীর হাত ধরে উধাও হয়েছে। এতে এলকাবাসীর ধারণা উল্লাপাড়ার গৃহবধুর পালে তারুণ্যের নতুন হাওয়া লেগে নিরুদ্দেশ্য হয়েছে অজানায়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com