সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী কেয়াকে অপহরণের অভিযোগ করেছে তার পরিবার। ১৬ জুন সকাল ১১ টার দিকে মটর সাইকেল যোগে কেয়াকে ২/৩ জন দূর্বৃত্তদের সহায়তায় অপহরণ করা হয় বলে জানা গেছে। এ বিষয়ে সিংড়া থানায় অভিযোগ করে তিনদিনেও উদ্ধার হয়নি।
জানা যায়, উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা গ্রামের কোরবান আলীর মেয়ে কেয়া স্কুলে যাতায়াতের পথে হাতিগাড়া মহল্লার রফিকের পুত্র রাকিব প্রায় সময় উত্যক্ত করতো। বার বার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে তুলে নিয়ে গেছে বলে জানান স্কুলছাত্রীর পিতা। গত ১৬ জুন সকাল সাড়ে ৭ টার দিকে স্কুলে চলে আসে, ঐদিন সকাল সাড়ে দশটার দিকে পূর্ব পরিকল্পিতভাবে রাকিবসক দুই-তিনজন তাকে জোড়পূর্বক মটরসাইকেলে তুলে জলারবাতা হয়ে বগুড়ার দিকে চলে যায়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, মেয়েকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com