বিশেষ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন হাট বাজারে ভেজাল খাদ্য দ্রব্য বিক্রির অভিযোগ পাওয়া গেছে। জানা যায়,মাহে রমজানের পবিত্র সিয়াম সাধনায় নিয়োজিত রোজাদারগন ইফতার সামগ্রী ক্রয় করে থাকেন। কিন্ত দুঃখের বিষয় এই সকল খাদ্য দ্রব্য অধিকাংশই ভেজাল ,কেমিক্যাল মিশ্রিত এবং ফরমালিন মিশানো। গত বৃহস্পতিবার নওগাঁ হাটে গুরের দোকানে গুরের মধ্যে চিনি মিশিয়ে বিক্রি করতে দেখা যায়। তাড়াশের অন্যান্য হাট বাজারে খোঁজ খবর নিয়ে দেখা যায়, কুশালে গুরের মধ্যে প্রচুর পরিমাণে চিনি মেশায়ে বিক্রি করছে। কলা বিক্রেতাগণ কাঁচা কলা অল্প মুল্যে কিনে ক্যামিক্যাল দিয়ে পাকিয়ে অধিকমুল্যে বিক্রি করছে। অপরদিকে ইফতারীর সামগ্রী উম্মুক্ত ও খোলা আকাশের নিয়ে রেখে বিক্রি করতে দেখা যায়। ক্ষতিকর বিষাক্ত ভেজাল খাদ্য দ্রব্য, হোটেল রেস্তোরায় পঁচাবাসি ও ভেজাল ইফতার সামগ্রী বিক্রি বন্ধ করতে সচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন্।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com