ছবি : নিমগাছি গ্রামীণ ব্যাংক অফিসের সামনে থেকে গত বৃহস্পতিবার দুপুরে।
আব্দুল কুদ্দুস তালুকদার: বহু প্রতিক্ষার পর সিরাজগঞ্জের তাড়াশ- ভূঁয়াগাতী ১৭ কি.মি.সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে অতি সম্প্রতি। রোলার মেসিন দিয়ে ইটের খোয়া বিছানো অংশ সাইজ করা হচ্ছে। কিন্তু রাস্তার পাশে শক্ত মাটি নেই। তাই মেশিন আটকে গেছে নরম মাটিতে। ভেকু মেশিন এনে চেন লাগিয়ে টানা হলেও চেন ছিঁড়ে যাওয়ায় খতরনাক দশায় চালকেরা। ভীড় জমে কৌতুহলী মানুষের। প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে সওজের এ কর্মকান্ড ঘিরে এখনই জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আপাতত দেখে মনে হচ্ছে বিসমিল্লাতেই গলদ!
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com