তাড়াশ ও চাটমোহর প্রতিনিধি : তাড়াশে বাল্যবিয়ে দেয়ার চেষ্টা করায় উভয় পক্ষের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্ফাত জাহান জরিমানার এ অর্থ আদায় করেন। একই সঙ্গে মুচলেকা নিয়ে বিয়ে পন্ড করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্ফাত জাহান জানিয়েছেন, নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের আব্দুল আজিজের মেয়ে আফরোজার (১৫) মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামের সামছুল হকের ছেলে মামুন হোসেনের (২০) সঙ্গে বাল্যবিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অপরদিকে পাবনার চাটমোহরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলে চুমকি খাতুন (১২)। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের হস্তক্ষেপে মাদ্রাসায় পডুয়া ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ হলো। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামে। চুমকি শাহপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ও চকউথুলী মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com