ডাঃ আমজাদ হোসেন মিলন : সিরাজগঞ্জ রোডের গোল চত্বরে সাংবাদিক সুবর্ণা নদীকে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ রোড প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বে-সরকারী টিভি চ্যানেল আনন্দ টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি বিশিষ্ট মুক্তিযোদ্ধার কন্যা সময়ের সাহসী সাংবাদিক সুবর্ণা নদী হত্যাকান্ডে দোষিদের শাস্তির দাবী সহ সারাদেশে চলমান সাংবাদিকদের বিরুদ্ধে হামলা মামলা ও নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সিরাজগঞ্জ রোড গোলচত্তরে সিরাজগঞ্জ রোড প্রেস ক্লাব এর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠনে সিরাজগঞ্জ রোড প্রেস ক্লাব এর সভাপতি সাংবাদিক এম,কারিকুল ইসলাম সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল,কেন্দ্রীয় মহাসচিব,বাংলাদেশ দলিল লেখক সমিতি,মোঃ শরিফুল ইসলাম শরিফ,সাধারণ সম্পাদক রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগ, উল্লাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি, মোঃ রিয়াজুল ইসলাম সবুজ,আনন্দ টিভির চলনবিল প্রতিনিধি সোহেল রানা সোহাগ,সাংবাদিক জাকির হোসাইন,
বিজয় টিভির চলনবিল প্রতিনিধি আলহাজ্ব আলী রনি,দৈনিক মানব জমিন এর চলনবিল প্রতিনিধি সাংবাদিক এম এ মাজিদ,বাংলাদেশ জানালিষ্ট ফোরাম এর যুগ্ন মহাসচিব সাংবাদিক এ এম জাকির হোসেন, পল্লী টিভি সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ময়নুল হোসাইন,রায়গঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক আশরাফুল ইসলাম, দৈনিক ২১ শে সংবাদ, চলনবিল বার্তা ও নিউজ লাইন ৭১ এর সাংবাদিক এবং সিরাজগঞ্জ রোড প্রেস ক্লাব এর তথ্য গবেষণা ক্রিয়া ও প্রচার সম্পাদক ডাক্তার আমজাদ হোসেন মিলন প্রমূখ। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের নেত্রীবৃন্দসহ সাধারণ জনগন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তাগন সাংবাদিক সুবর্ণা নদী হত্যাকারীদের বিচারসহ সারা দেশে চলমান সাংবদিকদের বিরুদ্ধে মামলা,হামলা,নির্যাতন এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিচারের জোর দাবী জানান।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com