ভাঙ্গুড়া

ভাঙ্গুড়ায় বাড়ির উঠানে পড়ে থাকা লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় বাড়ির উঠানে পড়ে থাকা লিচুর বিচি গলায় আটকে হোসাইন নামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। হোসাইন ওই গ্রামের মাসুদ হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে লিচুর বিচি পড়েছিল। সকালে শিশু হোসাইন উঠানে খেলার সময় সকলের অজান্তে …

Read More »

ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও’র’ মতবিনিময় সভা 

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: গ্রামীণ সাংবাদিকতায় ৪২ বছরের ঐতিহ্য ধারণ করে চলা প্রাচীন প্রতিষ্ঠান পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ভাঙ্গুড়া উপজেলার নবনিযুক্ত নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান মতবিনিময় সভা করেছেন। বুধবার (২০ মে) সন্ধ্যার পরে ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজারে অবস্থিত ভাঙ্গুড়া প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এই প্রেসক্লাবে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার সবাইকে স্বাগত জানান। এ সময় …

Read More »

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি অভিযোগে কারাদণ্ড ও জরিমানা 

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:  পাবনার ভাঙ্গুড়ায় এনএসআই গোয়েন্দা (সংস্থা) এর গোপন তথ্যের ভিত্তিতে ভেজাল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১০০ লিটার বিষাক্ত তেল জব্দ ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত অভিযুক্ত আব্দুর রশিদ উপজেলার ভবানীপুর পশ্চিম পাড়ার লিটনের ছেলে ও দুধ …

Read More »

ভাঙ্গুড়ায় উৎসব মুখর পরিবেশে ভূমি সেবা প্রদান কার্যক্রম-২০২৬ উদ্ভোধন 

ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি: ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ সূরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী একযোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা- ২০২৬’। ১৯ মে সকালে সারাদেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সামনে  উৎসবমুখর পরিবেশে এই মেলা শুরু হয়েছে। উক্ত ভূমিসেবার মেলা ও র‌্যালি উদ্ভোধন করেন ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। পরে ভাঙ্গুড়া উপজেলা …

Read More »

ভাঙ্গুড়ায় টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের মানুষ লাইনে অপেক্ষা

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: নিত্যপণ্যের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। টিসিবির ট্রাক সেলের লাইনে তাই স্বল্প আয়ের মানুষের ভিড় বাড়ছে। স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও এই লাইনে দাঁড়িয়ে পণ্য কেনার জন্য অপেক্ষা করতে দেখা যাচ্ছে। শনিবার (১৬মে) বিকাল পাঁচটায় পৌর সভার কালীবাড়ি এলাকায় দেখা যায়, ট্রাক আসার আগেই লাইনে দাঁড়িয়ে পড়ছেন ক্রেতারা। তারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সংসার চালাতে টিসিবির পণ্য এখন বড় ভরসা হয়ে …

Read More »

ভাঙ্গুড়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী খামারিদের প্রশিক্ষণ

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:  পাবনার ভাঙ্গুড়ায় নারী খামারিদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  ১৪ই মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টা থেকে আড়াই টা পর্যন্ত উপজেলা পরিষদ হল রুমে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।​প্রশিক্ষণে (ভাঙ্গুড়া,চাটমোহর,ফরিদপুর)উপজেলার প্রায় ১০০ জন নারী দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন। এতে আধুনিক পদ্ধতিতে গরু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন এবং …

Read More »

ছুটি ছাড়াই একাধিক বার হজ্ব কাফেলা নিয়ে সৌদি আরবে প্রধান শিক্ষক

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: ছুটি ছাড়াই হজ্ব কাফেলা নিয়ে তৃতীয়বারের মতো সৌদি আরব গমনের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের রুপসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব সাইদুর রহমানের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা একে অপরের ওপর দায় চাপাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, প্রধান শিক্ষক সাইদুর রহমান একটি হজ্ব এজেন্সির …

Read More »

ভাঙ্গুড়ায় সিসিডিবি’র উদ্যোগে আলোচনা সভা ও কৃষি মেলা অনুষ্ঠিত

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় সিসিডিবি-সিপিআরপি জালালপুর পাবনার সহযোগিতায় ও ভাঙ্গুড়া উপজেলার শান্তিনগর মহিলা সমবায় সমিতির উন্নয়নে আলোচনা সভা এবং কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৪ই মে(বৃহস্পতিবার) দুপুরে পাবনার ভাঙ্গুড়া পৌরসভার মাষ্টার পাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা আলী আছগার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। এদিন সমিতির সদস্যরা তাদের …

Read More »

চলনবিলে বৃষ্টি ও বন্যার কারণে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে চরম দুর্ভোগ

জাহিদ হাসান : চলনবিল অঞ্চলে টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে স্কুলগামী ছাত্র-ছাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। বিভিন্ন এলাকার রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম এবং বাড়ছে অভিভাবকদের উদ্বেগ। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের অবিরাম বর্ষণে চলনবিলের খাল-বিল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গ্রামের কাঁচা …

Read More »

ভাঙ্গুড়ার জহুরা খাতুন পেলেন আজাদ প্রোডাক্টসের “রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড”

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার গর্ব মা মিসেস জহুরা খাতুন আজাদ প্রোডাক্টস আয়োজিত “রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড” লাভ করেছেন। একজন আদর্শ মা হিসেবে সন্তানদের সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। জহুরা খাতুন ভাঙ্গুড়া উপজেলার সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন আরবি শিক্ষক মরহুম তজিমউদ্দিন মাওলানার সহধর্মিণী। তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত সৎ, আদর্শ …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD