সিরাজগঞ্জ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ 

Spread the love
মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
রবিবার ১১ অক্টোবর ২০২৬ সকালে পিটি প্যারেড ও জাতীয় পতাকা উত্তোলন শেষে নিজ অর্থায়নে  এই কার্যক্রম পরিচালনা করেন সিরাজগঞ্জ মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ আব্দুস সাত্তার  ।  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর আহ্বানে সাড়া দিয়ে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে আজ ১১ অক্টোবর ২০২৬, সকাল ৭টায়  সিরাজগঞ্জ জেলার প্রাচিনতম বিদ্যাপীঠ যাহা ১৯৩৫ সালে স্থাপিত, সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন দৈনিক ‘যমুনার কথা’র সম্পাদক ও প্রকাশক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক, শিক্ষানুরাগী,মানবতার ফেরিওয়ালা,  আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার।
এ সময় তিনি বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার ও পুকুর ভরাট কাজের শুভ  উদ্বোধন করেন। এর ফলে, উক্ত বিদ্যালয়ে অধ্যানরত ছাত্রীদের মাঠের প্রসারতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরি হবে বলে মনে করেন  স্কুল কর্তৃপক্ষ।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।তিনি আরও বলেন, বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছ আমাদের অক্সিজেন ও ছায়া দেয়। তাই গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা করাও জরুরি।
মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জের সড়কের আইল্যান্ড, স্কুল, কলেজ ও মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় এ আয়োজন করা হয়। এ সময় তিনি সবাইকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান এবং একটি সবুজ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ এবং হাজী কোরপ আলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মকতেল হোসেন।অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্যসচিব এইচ এম নুরুন্নবী। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং আব্দুস সাত্তার ফাউন্ডেশন টিমের সদস্যগণ  উপস্থিত ছিলেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD