তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে মাদকবির বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ আশরাফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আশরাফুল ইসলাম উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকুয়া দিঘী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাকুয়া দিঘী গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আশরাফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।

Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com