সোহাগ হোসেন, তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ক্ষিরশিন দক্ষিণপাড়ায় আয়োজিত ২৩তম বার্ষিক ‘শ্রীমন মহাপ্রভুর ভোগ, শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন এবং ভক্তবৃন্দের মহা মিলনের মহোৎসব পরিদর্শন করেছেন দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সাবকে সাধারণ সম্পাদক এবং আসন্ন দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন মাসুদ।উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।তিনি আয়োজক কমিটি ও উপস্থিত ভক্তদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
মোয়াজ্জেম হোসেন মাসুদ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মাটি ও মানুষ সব ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল। ধর্মীয় উৎসবগুলো কেবল নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর নয়, বরং তা আজ সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে।” তিনি অত্যন্ত শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে উৎসব উদযাপনের জন্য আয়োজকদের সাধুবাদ জানান এবং সার্বিক সহযোগিতা ব্যক্ত করেন।উল্লেখ্য, মো. মোয়াজ্জেম হোসেন মাসুদ ১/১১ (এক এগারো) এর সময়কার কারাবরণকারী একজন ত্যাগী ও পরীক্ষিত রাজনৈতিক নেতা। তার এই সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি ও শুভেচ্ছা বিনিময়ের ফলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে।

Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com