গুরুদাসপুরে অর্ধশতাধিক প্রধান শিক্ষকের পদ শুন্য নিয়েই প্রস্তুতি চলছে আগামী ২০২৭ শিক্ষা বর্ষের পথ চলার ; শিক্ষার মান নিয়ে শঙ্কা থাকছেই
আবুল কালাম আজাদ।।
“শিক্ষাই জাতীর মেরুদন্ড “ । সেই শিক্ষাই আজ হুমকির মুখে। শিক্ষার্থীরা শ্রেনিমুখী না হয়ে বহির্মুখী হয়ে মানসম্পন্ন শিক্ষা থেকে ঝরে পড়ছে কেন? আগামী সুন্দর ভবিষ্যত হারিয়ে ফেলছে কেন? আমাদের সন্তানদের শিক্ষার ভবিষ্যত নিয়ে কী ভাবছি ? এর উত্তর কী?
চলতি ২০২৬ সালে প্রকাশিত এস এস সি, দাখিল, কারিগরি ( ভোকেশনাল),এইচ এস সি ও আলিম পরিক্ষার ফলাফল বিপর্যয়ে শিক্ষার মান নিয়ে চ্যালেঞ্জের মুখে শিক্ষক, শিক্ষার্থী , অভিভাবক সহ গোটা শিক্ষা বিভাগ।সদ্য প্রকাশিত এইচ এস সি ও সমমান পরিক্ষার ফলাফলে নাটোর জেলায় পাশের হার এইচ এস সি ৩৯.৪০%, কারিগরি(ভোকেশনাল) ৩৮.৪০% এবং আলিম ৩৮.৬% । এর মধ্যে ১৮টি প্রতিষ্ঠানে ১৩১ জন পরিক্ষার্থীর শতভাগই ফেল করেছে। যার মধ্যে দুইটিতে ১জন করে,তিনটি প্রতিষ্ঠানে ২জন করে, দুইটি প্রতিষ্ঠানে ৩জন, ৪ টিতে ৪ জন করে , ১ টিতে ৫ জন ১তে ৬ জন , ১ টিতে ১০ জন,১ টিতে ১৫ জন এবং ৩ টিতে ২৩ জন করে পরিক্ষা দিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন। আবার সব কয়টা প্রতিষ্ঠানই কারগরি ( ভোকেশনাল)। যা অত্যন্ত হতাশাজনক। এই বিষয় নিয়ে চলছে অলোচনা সমালোচনা ও চুলচেড়া পরিক্ষা নিরীক্ষা। আগামীতে এই চ্যালেঞ্জ মোকাবেলায় খোঁজা হচ্ছে সমস্যা সমাধানের উপায়। অভিভাবকেরা প্রশ্নবিদ্ধ করছেন শিক্ষকদের দক্ষতা নিয়ে। অভিযুক্ত করছেন শিক্ষকদের প্রাইভেট কোচিং বানিজ্য এবং দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতাকে। অপরদিকে শিক্ষকদের অভিযোগ – ক্লাসে শিক্ষার্থীদের বেপরোয়া অনুপস্থিতি ও উগ্র আচরন, অভিভাবকদের অসচেনতা ,সন্তানদের গতিবিধির খোঁজখবর না নেওয়া, মোবাইল আসক্তি, ও মাদকাসক্তি , বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শুন্য থাকা,, সহকারি শিক্ষক স্বল্পতা , সময়মত পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে না পৌঁছানো ইতাদি। প্রকাশিত বোর্ড পরিক্ষার ফলাফলে দেখা গেছে গনিত আর ইংরেজিতে অকৃতকার্য হওয়ার হার বেশী। এমনকি মাতৃভাষা বাংলা বিষয়েও অকৃতকের্যের হার কম নয়। এবারের এস এস সি, এইচ এস সি ,কারিগরি এবং মাদরাসা সমমানের বোর্ড পরিক্ষার পাহাড় ধ্বস ফল বিপর্যয়ে টনক নড়েছে সংশ্লিষ্ট সব পর্যায়ে। এর লার্নিং কী? বিস্তৃত ষ্টর্মিং প্রয়োজন।
তবে -আশার কথা হচ্ছে, আগামি ২০২৭ শিক্ষাবর্ষের বিনামুল্যের পাঠ্যবই ইতিমধ্যেই প্রাইমারির শতভাগ এবং মাধ্যমিকের ৩৯ ভাগ উপজেলায় এসে পৌছেছে। নভেম্বরের মধ্যেই শতভাগ পাওয়া যাবে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঃ সেলিম আকতার আশাবাদী । বছরের শুরুতেই সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে।সেই লক্ষেই শিক্ষা মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মোতাবেক ২৪ ডিসেম্বরে দেশব্যাপী নতুন বই বিতরণ উতসব উদযাপনের লক্ষ্যকে গুরুত্ব দিয়েই ১৯ নভেম্বর মাধ্যমিক ও সমমানের বিদ্যালয় সমুহে এবং ১ ডিসেম্বর প্রাথমিকের বার্ষিক পরিক্ষা গ্রহনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আসন্ন ২০২৭ শিক্ষা বর্ষের ১জানুয়ারীতেই সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌছানো গেলেও বছরের শুরু থেকেই বিদ্যালয় গুলিতে প্রধান শিক্ষকের পদ শুন্য থাকা, জানুয়ারির শুরু থেকে এপ্সিল-মে পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন, রাজনৈতিক অস্থিরতাসহ বিবিধ প্রতিকুল পরিবেশের মোকাবেলা করে শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে উপস্থিতি পাঠদান এবং মানসম্মত শিক্ষা নানা চ্যালেঞ্জের মধ্যে পরার আশঙ্কা দেখা দিবে। তার পরও অর্ধশতাধিক বিদ্যালয়ে প্রধান শক্ষকের পদ শুন্য রেখেই সামনে পাহাড়সম চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুতি চলছে আগামী শিক্ষা বর্ষের কন্টকময় পথ চলার। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কতটুকু প্রস্তুত?
নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য সূত্রে জানা যাচ্ছ, উপজেলায় ৫৭ টি সরকারি প্রথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শুন্য থাকায় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। এর মধ্যে ৯০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৭ টিতে এবং ৩১ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১০ টিতে প্রধান শিক্ষকের পদ শুন্য নিয়েই ২০২৭ শিক্ষা বর্ষের ক্লাশ শুরু করতে হবে। যার ফলে আগামীতেও শিক্ষার মান ও পরিবেশ আবারো চ্যালেঞ্জিং হবে। এছাড়া ২০ টি প্রাথমিক বিদ্যালয়ে ২৯ জন সহকারি শিক্ষকের পদ শুন্য ছিল। গত অক্টোবর মাসে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃকনিয়োগ দেওয়ায় প্রাথমিকের সমস্যা কিছুটা কমেছে । সিনিয়র সহকারি শিক্ষক পদায়নের মাধ্যমে ভারপ্রাপ্ত প্রধান শক্ষক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে স্কুল ব্যবস্থাপনা ও পাঠদান কার্যক্রমে নেতিবাচক প্রভাব থাকছেই বলে ভূক্তভোগি বিদ্যালয় সমুহের শিক্ষক- শিক্ষার্থী এবং অভিভাবকরা মনে করছেন।
অপরদিকে একই সমস্যায় ভুগছে ১০ টি মাধ্যমিক বিদ্যালয় , ১টি টেকনিক্যাল ও ১ টি ডিগ্রী কলেজ।, উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যালয় সুত্রে জানা যায়, উপজেলায় মোট ৩১ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১০ টিতেই প্রধান শিক্ষকের পদ শুন্য আছে। এর মধ্যে- চাঁচকৈড় নাজম উদ্দিন স্কুল & কলেজ, মশিন্দা মাধ্যমিক বিদ্যালয়, হাসমারি মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, বিয়াঘাট উচ্চ বিদ্যালয়, নওপাড়া উচ্চ বিদ্যালয়, চাপিলা উচ্চ বিদ্যালয়,শ্রীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, ধানুড়া উচ্চ বিদ্যালয়, নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয় এবং নাজিরপুর উচ্চবিদ্যালয়। এর মধ্যে নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয় এবং নাজিরপুর উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় প্রধান শিক্ষকের পদ সাময়িকভাবে শুন্য আছে। উপজেলায় ৯০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩১ টি মাধ্যমিক বিদ্যালয় সহ মোট ১২১ টির মধ্যে ৫৭ টি বিদ্যালয়েই প্রধান শিক্ষক এবং নাজিরপুর ডিগ্রী কলেজ, এবং গুরুদাসপুর মহিলা টেকনিক্যাল বি এম কলেজে অধ্যক্ষের পদ শুন্য আছে।
মানসম্পন্ন শিক্ষা এবং শিক্ষার্থীদের শ্রনিকক্ষমূখী করতে রাজনীতির উর্ধে থেকে অবিলম্বে অর্ধ শতাধিক শুন্য পদে দক্ষ ও অভিজ্ঞ প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে আগামী শিক্ষাবর্ষে সুষ্ঠ পরিবেশে পথ চলার জোর দাবী জানাচ্ছেন উপজেলার অভিভাবক ও শিক্ষাবিদেরা।
### আবুল কালাম আজাদ, গুরুদাসপুর, নাটোর, ০১৭২৪ ০৮৪৯৭৩ # ১৪/১১/২০২৬ #
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com