উঠান বৈঠক এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি

Spread the love
শরীফ খন্দকার:
সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকি আজীবন ।বিষ নয় ভেজাল নয় নিরাপদ খাদ্য চাই এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ভিলেজ ভিশন বাংলাদেশ  বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও উঠান বৈঠকের মাধ্যমে সোশ্যাল এয়্যারনেস করে যাচ্ছে। নিরাপদ খাদ্য কি?  কিকি খেলে আমাদের পরিবার স্বাস্থ্য সুরক্ষা পাবে।
আগামী প্রজন্ম মেধাবিকাশের দৃষ্টান্ত হবে। এ বিষয়ে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। চতুর দিকে ভেজাল আর ভেজাল। রং মিশ্রিত যত খাদ্য বা  উপকরণ আছে সব কিছুই ভেজাল ও  বিষ যা খেলে মানুষের প্রতিটা অঙ্গ পতঙ্গ কে ধীরে ধীরে অকেজো ও অচল  করে দিবে যা মেধা বিকাশের প্রতিবন্ধীকতা সৃষ্টি করবে। গর্বের সন্তান বিকলঙ্গ হয়ে জন্মগ্রহণ করবে। অসুস্থ সন্তান বিকলাঙ্গ সন্তান পরিবারের জন্য সমাজের জন্য বোঝা হয়ে উঠবে যা দেশের অর্থনীতিতে ব্যাপক চাপ সৃষ্টি করবে। একটি অসুস্থ পরিবার শারীরিক মানসিক অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পরবে।অসুস্থ পরিবার দেশের অর্থনৈতিক ভাবে ব্যাপক চাপ সৃষ্টি করে। অসুস্থ হওয়ার আগে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি সেই চিন্তা ভাবনা থেকেই আমরা এই প্রোগ্রামগুলি হাতে নিয়েছি। ভবিষ্যতে যাতে মেধা শুন্য না হয়। প্রতিটা ক্ষেত্রেই ভেজালে সয়লাব হয়ে গেছে। দেখারও কেউ নেই বলারও কেউ নেই। আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে সরকার বা প্রশাসন কিছুই করতে পারবে না যদি না দেশের সচেতন নাগরিক ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসে। আমার সন্তানের সুস্বাস্থ্য ও মেধা বিকাশের জন্য গার্জিয়ানকে আগে এগিয়ে আসতে হবে। আমি আমার সন্তানদের ভেজাল খাদ্য দিবনা।সুপার ফুড খাবার গুলো আমার সন্তানদের দিব।  আমড়া,পেয়ারা,জাম্বুরা, আম,জাম লিচু, কাঠাল, আনসার, বেল,কলা,লটকন,কদবেল,শসা,খিরাই  পানিফল,শালুক এই সমস্ত ফলফলাদি দিতে পারি।আমরা সবাই মিলে এগিয়ে না আসলে ভেজালে দেশ সয়লাব হয়ে যাবে মেধা শুন্য জনবলে ভরে যাবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD