তাড়াশে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

Spread the love
সোহাগ হোসেন, তাড়াশ প্রতিনিধিঃ
স্বাবলম্বী পরিবার গঠন এবং পরিবারের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সিরাজগঞ্জের তাড়াশে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য, উদ্দেশ্য এবং তথ্য সংগ্রহের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের মূল প্রতিপাদ্য হলো—‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’। এ কার্যক্রমের অন্যতম স্লোগান ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। পরিবারের সামগ্রিক অবস্থার মূল্যায়ন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের মাধ্যমে কার্যক্রমটি বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে।প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অঃ দাঃ) মো. হাফিজুল ইসলাম, সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের গুরুত্ব, তথ্যের সঠিকতা নিশ্চিত করা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তথ্য সংগ্রহের ক্ষেত্রে দায়িত্বশীলতা, নিরপেক্ষতা এবং নির্ধারিত নিয়ম অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে পরিবারকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যভান্ডার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংগৃহীত তথ্যের যথার্থতা কার্যক্রমের সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।প্রেস কনফারেন্সে গণমাধ্যমকর্মীদের কার্যক্রমের উদ্দেশ্য ও তথ্য সংগ্রহসংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি এ উদ্যোগের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহের অংশ হিসেবে তাড়াশ উপজেলাতে সংশ্লিষ্টদের সমন্বয়ে কার্যক্রম পরিচালনার বিষয়ে অবহিত করা হয়। এ উদ্যোগের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী এবং গণমাধ্যমকর্মীদের সম্মিলিত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD