তাড়াশে ১০০০ হিন্দু ও আদিবাসী পরিবারের মাঝে বস্ত্র বিতরণ 

Spread the love
ভ্রাম্যমাণ প্রতিনিধি :
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে সিরাজগঞ্জের তাড়াশে হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের ১০০০ মানুষের মাঝে বিনামূল্যে বস্ত্র বিতরণ করেছেন মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও তাড়াশ দলিল লেখক সমিতির সভাপতি মো. জহুরুল ইসলাম মহুরী। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আয়োজিত এ উদ্যোগ ভিপি আয়নুল হকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এতে অর্থায়ন করেন মো. জহুরুল ইসলাম মহুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন জহুরুল ইসলাম মহুরী। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ মো. আব্দুল কাদের প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৭ নম্বর মাধাইনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ইমরান হাসান নির্জন।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহাদৎ হোসেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মুছা, মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরীফুল ইসলাম শফি, আশরাফ আলী, আইয়ুব আলী, ৭ নম্বর মাধাইনগর ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।জহুরুল ইসলাম মহুরীর অর্থায়নে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD