তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন 

Spread the love
চেয়ারম্যান আবু হাসেম, সেক্রেটারী মন্টু
​তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালনা পর্ষদ নির্বাচন উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
​নির্বাচন পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে,  নির্বাচনে ‘হাসেম-ইসমাইল-ফরহাদ-উজ্জ্বল’ প্যানেল এবং ‘রফিক-মন্টু-আহম্মেদ-মামুন’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। উক্ত ​নির্বাচনে চেয়ারম্যান পদে আবু হাসেম ৪৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম পেয়েছেন ১৮৫ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. ইসমাইল হোসেন ৩৮৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহম্মাদ আলী পেয়েছেন ২৭৫ ভোট, সেক্রেটারী (সাধারণ সম্পাদক) পদে তরিকুল ইসলাম মন্টু ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ আলী পেয়েছেন ২৭১ ভোট। এবং ট্রেজারার (কোষাধ্যক্ষ) পদে মামুনার রশিদ মামুন ৩৫০ ভোট  পেযে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম কিবরিয়া উজ্জ্বল পেয়েছেন ৩০৯ ভোট । অন্যদিকে ডিরেক্টর পদে আব্দুল মোমিন খোকন ৩৫৬ ভোট ও অাব্দুল হান্নান ৩৩৯ ভোট পেয়ে নির্বাচতি হয়েছেন। তাদের  নিকটতম প্রতিদ্বন্দ্বী মুনজুর মুরশেদ ২৪৬ ও কবিরুল ইসলাম পেয়েছেন ২০০ ভোট।
নির্বাচনের সার্বিক পরিবেশ ও ফলাফল নিয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা দ্বীন বন্ধু মৃধা বলেন, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালন পর্ষদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।  মোট ভোটার ৭০৮ জনের মধ্যে  ৬৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ও সকলের সহায়তায় একটি  গ্রহন যোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে।​নবনির্বাচিত চেয়ারম্যান আবু হাসেম অনুভূতি প্রকাশ করে বলেন, সংগঠনের সকল শিক্ষক ও কর্মচারী ভাইয়েরা আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমরা তার যথাযথ মর্যাদা দেব। সদস্যদের কল্যাণ ও কালবের সার্বিক উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD