রামকৃষ্ণপুরে চেয়ারম্যান পদে আলোচনায় আমিরুল ইসলাম

Spread the love
জি.এম স্বপ্না :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির নেতা আমিরুল ইসলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। রাজনৈতিক অভিজ্ঞতা,সাংগঠনিক কর্মকাণ্ড ও স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে মামলা-হামলা,নির্যাতন ও কারাবরণের অভিজ্ঞতার কথা উল্লেখ করে আমিরুল ইসলামের সমর্থকেরা জানান,দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমে ভূমিকা রাখায় তিনি এলাকায় যথেষ্ট পরিচিতি পেয়েছেন।বর্তমানে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাটবাজার ও পাড়া-মহল্লায় গণসংযোগ করছেন তিনি। এ সময় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি এলাকার সমস্যা,জনদুর্ভোগ ও প্রত্যাশার কথা শুনছেন।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টার কারণে তার প্রতি অনেকের আগ্রহ রয়েছে।
আমিরুল ইসলাম ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।এ ছাড়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি। তার সমর্থকদের দাবী, সাংগঠনিক অভিজ্ঞতা ও সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখবে।নিজস্ব অর্থায়নে বিভিন্ন স্থানে রাস্তা সংস্কারের উদ্যোগসহ জনসেবামূলক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন বলে জানান তার সমর্থকেরা।তবে আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন কে পাবেন এবং ভোটারদের সমর্থন কার পক্ষে যাবে,তা এখনো নিশ্চিত নয়। নির্বাচনের তফসিল ঘোষণা হলে রামকৃষ্ণপুর ইউনিয়নে নির্বাচনী তৎপরতা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম বলেন,ইউনিয়নবাসীর মূল্যবান ভোটই নির্ধারণ করবে আগামী দিনে চেয়ারম্যানের দায়িত্ব কে পাবেন। নির্বাচিত হলে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চান আমিরুল।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD