কোন বহিরাগতকে মেনে নেওয়া হবে না : চাটমোহরে এমপি রুমা

Spread the love

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, এই চাটমোহরে আমার জন্ম, এই চাটমোহরেই আমি বড় হয়েছি, মারা গেলে এখানেই আমার কবর হবে। তাই চাটমোহরে কোন বহিরাগতকে মেনে নেওয়া হবে। বহিরাগতর আস্তানা চাটমোহরে হবে না।গত নির্বাচনে দল একজন বহিরাগতকে মনোনয়ন দিয়েছিলেন। আমি দিন রাত পরিশ্রম করে তাকে চাটমোহরে ২০ হাজার ভোটে জিতিয়েছিলাম। কিন্তু তিনি এমপি হতে পারেননি। এখন দলকে বিভক্ত করছেন। তাই এই এলাকায় তাকে মানা হবে না।

শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাটমোহর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এমপি রুমা বলেন, গত তিন মাস যাবত আমি এমপি হয়েছি। এখনো আমি এলাকার উন্নয়নের কথা ফেসবুকে দেইনি। আজ থেকে দেবো। এলাকার উন্নয়ন করবো। আপনারা আমার কাছে আসবেন। আমি সব সময় সহযোগিতা করবো।সমাবেশের প্রধান বক্তা পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ বলেন, রুমা পার্লামেন্ট সদস্য আর আমি জেলা বিএনপির সদস্য সচিব। রুমা উন্নয়ন দেখবে, আমি সাংগঠনিক বিষয় দেখবো। বহিরাগত কেউ এখানে কোন সুবিধা নিতে পারবে না। তিনি প্রশাসনকে এ ব্যাপারে সজাগ থাকার আহবান জানান।উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মাহমুদুল আলমের সভাপতিত্বে ও পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন, পাবনা জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ।

সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য দেন, পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান, মনির উদ্দিন মনি, হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজির সরকার, গুনাইগাছা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, মূলগ্রামের আনোয়ার হোসেন, ডিবিগ্রামের মজনুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক গোলজার হোসেন, মহিলা নেত্রী শিরিন শিলা, বিলচলনের গোলজার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীমসহ বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিশাল র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

চাটমোহরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে গভীর রাতে কৌশলে ঘরে প্রবেশ করে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে রবি (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আটককৃত রবি উপজেলার চড়ইকোল গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ (৩৮) চড়ইকোল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি তিন সন্তানের জননী। তার স্বামী ঢাকায় গাড়ি চালানোর কারণে বাড়িতে থাকেন না। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রবি কৌশলে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, তিনি ওই গৃহবধূর স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূ বিষয়টি টের পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে তার ১৪ বছর বয়সী মেয়ে পাশের ঘর থেকে সেখানে ছুটে আসে। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে অভিযুক্ত রবিকে আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিকে আটক করে থানায় নিয়ে আসে।পরে ভুক্তভোগী বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে নিয়ে আসে। এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। অভিযুক্তকে কারাগারে পাঠনো হয়েছে।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD