চলনবিলের মাছ দেখলে  জিভে পানি আসে কিন্তু পকেটে কুলায় না

Spread the love
ষ্টাফ রিপোর্টারঃ চলনবিল অধূষ্যিত তাড়াশের লালুয়া মাঝিড়া গ্রামের কৃষক মো.আশিকুল ইসলাম। তিনি মুলতঃ নিজের ১৫- ২০ বিঘা জমিতে ফসল ফলিয়ে ফসল নির্ভর আয়ে সাত সদস্যের সংসার চালান। আর সংসার চালাতে গিয়ে তাঁকে সাংসারিক নানা প্রয়োজনীয় জিনিসের সাথে মাছ- মাংশও কিনতে হয়। তবে যেহেতু তিনি দেশীয় মাছের জন্য বিখ্যাত চলনবিল অঞ্চলের বাসিন্দা তাই মাছটাই বেশি পছন্দও করেন। সেই সঙ্গে পরিবারের সদস্যদের মাছের পছন্দের বিষয়টি ভাবতে হয়। সেহেতু মাছ বাজারে গেলে তাঁর ও পরিবারের বেশির ভাগ সদস্যদের পছন্দের দেশীয় মাছ কেনার বিষয়টি সামনে আসে। তবে এ কৃষক জানান, পরিবারের সকলের মাছের বিষয়ে তালিকায় থাকে চলনবিলের দেশীয় মাছ। কিন্তু বর্তমান সময়ে চলনবিলের দেশীয় মাছ যেমন- বোয়াল, শোল, কই, বাতাশী, বাইম, গুচি, আইড়সহ বিলেরর মিঠা পানির মাছের দাম নাগালের বাড়িয়ে চলে গেছে স্বল্প আয়ের মানুষের।
কৃষক মো.আশিকুল ইসলাম জানান, তাঁর উৎপাদিত এক মণ ব্রি- ২৯ জাতের ধানের দাম এখন এক হাজার ১০০ টাকা। অতচ বাজারে চলবিলের জলাশয়ে থেকে আহরণ করা এক কেজি গুচি মাছের দাম এক হাজার ২০০ টাকা। তাই তাই কৃষক আশিকুল ইসলাম আক্ষেপ করে বলেন, চলনবিলের হাট- বাজারে পাওয়া দেশী মাছ দেখলে “জিভে পানি আসে। কিন্তু পকেটে কুলায় না”।
জানা গেছে, বর্ষা মৌসুম শেষে চলনবিল অধূষ্যিত তাড়াশ, উল্লাপাড়া সিংড়া, গুরুদাসপুর, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরসহ খাল- বিল, জলাশয় সেচ দিয়ে বা উম্মুত্ত জলাশয়ে এখন চলনবিলের নানা প্রজাতির দেশীয় মাছ মিলছে।এ কারণে তাড়াশের মহিষলুটি, উল্লাপাড়ার মোহনপুর, সলঙ্গা, চাটমোহরের নিমাইচড়া, হান্ডিয়াল, চাটমোহর পৌর বাজার, গুরুদাসপুরের চাচকৈড়, বিলসা বাজার, সিংড়ার সিংড়া মাছ আড়তে তরতাজা বিলের দেশীয় মাছ ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত বেচা- কেনা চলছে দেদার।
গত মঙ্গলবার চলনবিলের কয়েকটি হাট- বাজারে চলনবিলের দেশীয় আহরীত মাছের দাম ছিল বেশ চড়া। সেখানে প্রকার ভেদে এক কেজি বাইম মাছ ১২০০ থেকে ১৪০০ টাকা, বাতাসী মাছ ১২০০ থেকে ১৩০০ টাকা, গুচি মাছ ১২০০ থেকে ১৫০০ টাকা, কেজির উপরে ওজন বোয়াল মাছ ১০০০ থেকে ১২০০ টাকা, আউড় মাছ প্রতি কেজি ১৪০০ থেকে ১৬০০ টাকা, কই মাছ বড় হলে এক কেজি ৮০০ থেকে ১০০০ টাকা, মাঝারী ৫০০ থেকে ৬০০ টাকা, টাকী মাছ ছোট- বড় ভেদে ২০০ টাকা কেজি থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। একই সঙ্গে বাজারে ছোট মাছও ৫০০- ৮০০ টাকা কেজির নিচে নয়।
অবশ্য, তাড়াশের মাছ বিক্রেতা মিজানুর রহমান জানান, যাতায়াত ও পরিবহন ব্যবস্থা ভাল থাকায় চলনবিলের সু- স্বাদু মাছের বেশির ভাগ ঢাকা, গাজীপুর, নারায়নগঞ্জ, বগুড়া, টাঙ্গাইলসহ বিভিন্ন শহরের সকাল সকালই পৌছে যাচ্ছে। আর ওই সব শহরে চলনকিলের মাছের চাহিদা থাকায় আরো বেশি দামে বিক্রি হওয়ায় খোদ বিলের মানুষ এ মাছ তেমন পাচ্ছেননা। আর পেলেও দেশীয় মাছের যে দাম তা নিন্ম আয়ের মানুষের নাগালের বাহিরে। কিন্তু শহরে চলনবিলের মাছ উচ্চ মূল্যে নিমিষেই বিক্রি হয়ে যাচ্ছে।
এ দিকে স্বল্প বন্যা,যত্রতত্র  ব্রীজ, কালভাট, সড়ক, বসতি নির্মাণসহ নানা কারণে চলনবিলের জলায়ন কমেছে। পাশাপাশি জলায়ন কমার হার বাড়ছে। পাশাপশি মা, পোনা মাছ নিধনে চায়না দুয়ারী, কারেন্ট, বের জাল, খোড়া জালসহ নানা সুক্ষ জাল ব্যবহারের কারণে বিলের মাছের আহরণের পরিমানও কমেছে।
সম্মনীত মৎস্য অফিসের তথ্য মতে, নাটেরের গুরুদাসপুর উপজেলায় ২০২৩- ২০২৪ দেশীয় বিলের মাছ আহরিত করা হয় ২১৫ মেট্রিক টন। ২০২৪- ২০২৫ দেশীয় বিলের মাছ আহরিত করা হয় ২২৬.২৫ মেট্রিক টন । ২০২৫- ২০২৬ দেশীয় বিলের মাছ আহরিত করা হয় ২৪০ মেট্রিক টন। সিবাজগঞ্জের তাড়াশে ২০২৩- ২০২৪ দেশীয় বিলের মাছ আহরিত করা হয় ৬৮৭০ মেট্রিক টন। ২০২৪- ২০২৫ দেশীয় বিলের মাছ আহরিত করা হয় ৬৭৫০ মেট্রিক টন । ২০২৫- ২০২৬ দেশীয় বিলের মাছ আহরিত করা হয় ৬৯৪৫ মেট্রিকটন। অথাৎ চলনবিলের তাড়াশ, উল্লাপাড়া, চাটমোহর, ফরিদপুর, গুরুদাসপুর, সিংড়া উপজেলায় যে চলনবিলের দেশীয় মাছ আহরিত হয় সে পরিসংখ্যানে গত ৬- ৭ বছরের দেশীয় মাছ আহরণের লক্ষমাত্রা পূরণ হয়নি। যে কারণে চাহিদার বিপরীত মাছ আহরণ কম হওয়ায় প্রতি বছরই চলনবিলের দেশীয় সু- স্বাদু দেশীয় মাছের দাম বাড়ছে।
এ প্রসঙ্গে নাটোরের গুরুদাসপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা বলেন, নানা কারণে চলনবিলের মাছের উৎপাদন, বেড়ে উঠা বাধাগ্রস্থ হচ্ছে। যে জন্য সংশ্লিট মৎস্য বিভাগ বিল থেকে যে দেশীয় মাছের আহরণের লক্ষমাত্রা নির্ধারণ করছেন তা পূরণ হচ্ছে না। তাই বলা যায়, চাহিদার বিপরীতে মাছের আহরণ কমে আসায় স্বল্প আয়ের মানুষের দেশীয় মাছের স্বাদ গ্রহন কষ্টকর হচ্ছে।
ᐧ
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD