আমারও একটা বিল আছে
ওবায়দুল ইসলাম
আমার হয়তো বড় কোন পাহাড় নেই,
নেই কোন নীল সমুদ্র ,
যার গর্জনে বুক কাঁপে।
আমার একটা ঝর্ণাও নেই,
যার ঝাপসা জলে দুহাত মেলে নিঃশ্বাস নিব।
তবে আমারও একটা বিল আছে,
যার নাম চলনবিল।
যার বিশালতা আমার কাছে অনেক বড়।
ভোরের প্রথম আলোয় ঘুম ভাঙ্গে যার
হিমশীতল বাতাসে,
সেই বাতাস এসে আছড়ে পড়ে বুকের ভিতর।
কেমন একটা অদ্ভুত স্বস্তি,
কেমন একটা অদ্ভুত আপ্রাণ ঘ্রাণ।
তখন মনে হয় আমি হয়তো কোন এক
সমুদ্রের পাড়েই দাঁড়িয়ে আছি।
ঢেউ নেই, তবে ঢেউ এর মতো দোল খায় মন।
গর্জন নেই, তবে নীরবতাতেই শুনি পৃথিবীর গান।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com