স্টাফ রিপোর্টার : গত রবিবার তাড়াশে অভিভাবক সমাবেশের আয়োজন করে তাড়াশ ডিগ্রী কলেজ। কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনি। প্রধান অতিথির বক্তৃতা করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন।
এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুত, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনি, উপাধ্যক্ষ মীর হোসনেয়ারা মিলন, থানার ওসি মোস্তাফিজুর রহমান, বিদ্যুৎসাহী সদস্য সোলায়মান হোসেন প্রমুখ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com