রাজনীতি

ত্যাগের রাজনীতি ও জনসেবার ব্রত নিয়ে দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন মাসুদ

তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ আসন্ন দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপি নেতা মোঃ মোয়াজ্জেম হোসেন মাসুদ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সততা, ন্যায়পরায়ণতা এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের আত্মত্যাগের কারণে সাধারণ মানুষের মনে তিনি ইতিমধ্যে আস্থার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছেন। ​দীর্ঘদিন ধরে দেশীগ্রাম ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার আদায় এবং দলীয় আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই নেতা। তিনি …

Read More »

 সিরাজগঞ্জ জেলা অটো টেম্পো, অটোরিকশা, ও সিএনজি মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত 

মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১. টায় শহরের  ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা অটো টেম্পো অটোরিকশা ও সিএনজি মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু অনুষ্ঠানে  উপস্থিত হলে, উপস্থিত নেতাকর্মীগণ  ফুল দিয়ে বরণ করে নেন  । এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দদের আসন গ্রহণ করানো হয়। অনুষ্ঠানের শুরুতে …

Read More »

তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়ন উপলক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশে ৩  মাস ব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার সকালে তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়।উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী …

Read More »

চাটমোহরে বেলগাছি বহরমপুর সড়কের বেহাল দশা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি  পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বেলগাছি-বহরমপুর সড়কের বেহাল দশার কারণে জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। দেড় কিলোমিটার সড়কের কারণে দূর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে। বেলগাছি পালপাড়ার ২৫টি পরিবারসহ গ্রামে প্রায় ২শ’ পরিবারের বসবাস। নদী বেষ্টিত এই গ্রামের পালপাড়ায় প্রতি বছর দূর্গাপূজার শতাধিক প্রতিমা নির্মাণ করা হয়। এবারও শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। বিভিন্ন এলাকা থেকে প্রতিমা তৈরি করার …

Read More »

চলনবিল হতে পারে পর্যটনের নতুন ঠিকানা

মো. মাজেম আলী মলিন,সহকারী অধ্যাপক, সাংবাদিক ও কলামিস্ট # ০১৭১৯৭৩৪৫২০ বর্ষার আকাশ যখন মেঘের নীলচে বিষণ্নতা মুছে জলরঙে ভেসে ওঠে, তখন চলনবিলও যেন বদলে ফেলে তার চিরচেনা শরীর। চারদিকে শুধু জল আর জল। দিগন্তজোড়া জলরাশি, দূরে ভেসে থাকা নৌকা, বৈঠার ছলাৎ-ছলাৎ শব্দ, জেলেদের ব্যস্ততা—সব মিলিয়ে মনে হয়, এটি কোনো সাধারণ বিল নয়; প্রকৃতির নিজের হাতে লেখা এক দীর্ঘ কবিতা। বর্ষায় …

Read More »

গুরুদাসপুরে বেপরোয়া সোঁতিজাল থামানো যাচ্ছে না

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুরে কোনোভাবেই থামানো যাচ্ছেনা সোঁতিজালের দৌরাত্ম। ক্ষমতার পালাবদল হলেও বদলায়নি সোঁতিজালের মালিকানা। মৎস্য অফিস বারবার প্রতিশ্রুতি দিলেও অবৈধ সোঁতি উচ্ছেদ হচ্ছেনা। মাঝে মধ্যে অভিযান চালিয়ে কিছু জাল জব্দ করে পোড়ানো হলেও সোঁতি মালিকদের বিরুদ্ধে জেল জরিমানা বা কার্যকরি ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন। স্থানীয় অনেকের মতে, মৎস্য অফিসেরঅবস্থা- বজ্র আটুনি ফসকা গিরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। সোঁতি উচ্ছেদে …

Read More »

কোন বহিরাগতকে মেনে নেওয়া হবে না : চাটমোহরে এমপি রুমা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, এই চাটমোহরে আমার জন্ম, এই চাটমোহরেই আমি বড় হয়েছি, মারা গেলে এখানেই আমার কবর হবে। তাই চাটমোহরে কোন বহিরাগতকে মেনে নেওয়া হবে। বহিরাগতর আস্তানা চাটমোহরে হবে না।গত নির্বাচনে দল একজন বহিরাগতকে মনোনয়ন দিয়েছিলেন। আমি দিন রাত পরিশ্রম করে তাকে চাটমোহরে ২০ হাজার ভোটে জিতিয়েছিলাম। কিন্তু তিনি …

Read More »

নন্দীগ্রাম উপজেলা বিএনপি নেতার মায়ের ইন্তেকালে চেয়ারম্যান পদপ্রার্থী শামসুর রহমান

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের মমতাময়ী মা ছালেহা বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  মৃত্যুকালে তিনি পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা ছালেহা বেগমের মরদেহ বরিশালে তার নিজ বাড়িতে নেওয়া হবে। …

Read More »

উপজেলা প্রশাসন সবসময় পাশে রয়েছে

সোহাগ গহাসেন:  সাগরিকা দম্পতির মানবেতর জীবনযাপন” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর তা প্রশাসনের নজরে আসে এবং সঙ্গে সঙ্গে অসহায় ওই দম্পতির পাশে এসে দাঁড়িয়েছেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নিয়ে ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে খাদ্যসামগ্রী ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হয়। ​স্থানীয় সূত্রে জানা যায়, বয়সের ভারে ক্লান্ত এবং …

Read More »

সলঙ্গায় পোনা মাছ অবমুক্তকরণ

জি.এম স্বপ্না  : মৎস্যসম্পদ বৃদ্ধি ও প্রাকৃতিক জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় গাঢ়ুদহ নদীতে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।গতকাল শনিবার সকাল ১১ টায় সলঙ্গা গার্লস স্কুল পয়েন্ট এলাকায় আয়োজিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন,রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।এ সময় রায়গঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস হোসেন, সলঙ্গা …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD